নারীর স্তন বা দুধ নিয়ে বেশকিছু অজানা তত্ত্ব
♦♦♦ কি আছে নারীর স্তনে? .... শৈশবে আমি বেশ মোটাসোটা ছিলাম আর সেকারণেই হয়তোবা খুব দ্রুত আমার স্তনের আকার বেড়েছিল। >>প্রথমে আমার ফ্রকের সামনে কুচি কুচি দেয়া কাপড় জুড়ে দেয়া হলো, তারপর আমাকে ব্রা পরতে হল। >>তখনকার সময়ে এই পোশাকটি পরতে বেশ বিরক্তিকরই লাগতো। >>তবে ব্রা পরতে চাওয়া বা না চাওয়ার চেয়ে বড় চিন্তার বিষয় ছিল এই শংকা যে ‘স্তনের আকার নষ্ট হয়ে যাবে'। মা খালা, চাচী, মামীরা কানের কাছে ফিসফিসিয়ে জানিয়ে যেত এ কথা। কিন্তু কোন আকার? >> ছোট্ট মনে প্রশ্নের উত্তর না পেয়ে আতংক বাড়তো। ......স্তনের আকারের উপর ভালো বর জোটে। স্তনের আকার পরিবর্তনে নষ্ট মেয়ের খেতাব জোটে! >> আমাদের সমাজে এই ধরনের কথাও এখনো প্রচলিত। >>> ছোট বেলায় খেলতে যেতে আমার এক সহপাঠির বুকে এক ছেলের হাত লেগেছিল অথবা ছেলেটি মেয়েটির স্তন চেপে ধরেছিল,, মেয়েটি আতংকিত হয়ে ঘটনাটা আমার সাথে শেয়ার করে বলেছিল, ‘এখন কি আমার দুধ বড় হয়ে হয়ে যাবে? > লোকজন ভাববে আমি খারাপ কাজ করি?’ ..... রাস্তাঘাট হাটবাজারে ভিড়ের ভেতর অজস্র পুরুষের হাত অক্টোপাস হয়ে জড়িয়ে ধরে, লাঞ্ছিত করে হাজার হা...